নগরীর বহদ্দারহাট এলাকায় রবিবার একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। আটকরা- মোহাম্মদ রনি (৩৫), সোহেল (৩৫) ও আছাদ (১৯)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে বহদ্দারহাট ফ্লাইওভার এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়।’
ইত্তেফাক/এএম।
