কর্ণফুলীতে নৌকাডুবিতে নিখোঁজ চার

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২১:৪৩

চট্টগ্রাম অফিস

কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় চারজন নিখোঁজ রয়েছেন। সোমবার সারাদিন ডুবুরিদের তল্লাশিতেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

রবিবার সন্ধ্যায় কর্ণফুলী নদীর সল্টগোলা ঘাটের কাছে ১২ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। আটজনকে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা রাতে উদ্ধার করেন।  ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম জানান, নিখোঁজদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, কর্ণফুলী থানার জুলধা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. আকবর, একই এলাকার আব্দুল খালেকের ছেলে মো. হানিফ ও শেরপুর জেলার শংকরঘোষ এলাকার আব্দুল করিমের ছেলে হাবিবুর রহমান।