হবিগঞ্জে কৃষক তোতন হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২১:৪৫

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কৃষক তোতন মিয়া (৬৫) হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নাছিম রেজা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো— মোশাহিদ, মোহন মিয়া, জিয়াউর রহমান, ওয়াহাব উল্লাহ, চান মিয়া ও দিলু মিয়া। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য ১৪ জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় মোশাহিদ ও জিয়াউর রহমান আদালতে উপস্থিত ছিল। অন্য দণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ৩০ অক্টোবর উপজেলার খাগদাইর জলমহালের বাবুর্চির কাজ নেন কৃষক তোতন মিয়া। পরদিন সকালে জলমহালের পাশ থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।