নোয়াখালী প্রতিনিধি
স্ত্রী আমেনা বেগমকে হত্যার দায়ে ফরহাদুল ইসলামকে যাবজ্জীবন কারাদ্ল ও এক লাখ টাকা জরিমানা করেছেন নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১। সোমবার আসামির উপস্থিতিতে বিচারক মোহাম্মদ ফারুক এ রায় দেন। দন্ডিত ফরহাদুল ইসলাম বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের নুরুল হুদার ছেলে। জেলা জজ আদালতের পিপি এটিএম মহিব উল্লাহ জানান, ফরহাদুল ইসলাম একই উপজেলার শরীফপুর গ্রামের মৃত কোরবান আলীর মেয়ে আমেনা বেগমকে বিয়ে করে। বিয়ের পর থেকে ফরহাদ তার স্ত্রীর সম্পত্তি নিজে নামে লিখে দেয়ার জন্য প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এর জেরে বিয়ের পাঁচ মাসের মাথায় ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি রাতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে ফরহাদ। এ ঘটনায় নিহতের বড় বোন আলেয়া বেগম বাদী হয়ে ফরহাদুল ইসলাম, তার মা, বাবা ও ভাইসহ পাঁচজনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন।
