আড়াইহাজারে হোসেন আলী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় উপজেলার গোপালদী পৌর সভার রামচন্দ্রদী খাল পাড় থেকে এই লাশটি উদ্ধার করা হয়। নিহত হোসেন গোপালদী পৌর সভার উলুকান্দি গ্রামে মৃত জমির আলী ছেলে।
আড়াইহাজার থানার ওসি এমএহক জানান, শুক্রবার হোসেন তার বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। তার স্ত্রী হাসিনা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করছিলেন। এরই মাঝে খবর আসে তাদের বাড়ি থেকে একটু দূরে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে লাশ দেখে নিহতের চাচা আফাজ উদ্দিন লাশ সনাক্ত করেন।
তার স্ত্রী হাসিনা জানান, তার বাড়ি উলুকান্দী হলেও তিনি আমাদের বাড়ি রামচন্দ্রদীতে বসবাস করতেন। তার একটি ছেলে সন্তান রয়েছে।
ওসি আরো জানান, লাশ পচে গেছে। তাই কিছু বুঝা যাচ্ছে না। তার শরীরে কোনো কাপড় নেই। কীভাবে হত্যাকাণ্ড হয়েছে তা জানা যায়নি। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছিল।
ইত্তেফাক/কেকে
