২৮ বছর বয়সী করণ একজন পেশাদার ট্যাটু শিল্পী। অন্যের শরীরে ট্যাটু আঁকাই তাঁর কাজ। নিজের শরীরেও অসংখ্যবার ট্যাটু এঁকেছেন তিনি। বাদ যায়নি চোখও। সম্প্রতি চোখের মণিতে ট্যাটু এঁকে এবার ভারত জুড়ে হইচই ফেলে দিয়েছেন।
দিল্লি ছেলে করণের দাবি, সোয়া কোটি ভারতীর মধ্যে তিনি চোখের মণিতে ট্যটু অাঁকানোর গৌরবের অধিকারী।
এনডিটিভির খবরে বলা হয়েছে, চোখের মণিতে ট্যাটু আঁকা খুব ঝুঁকিপূর্ণ একটি কাজ। চোখের মণিতে ট্যাটু আঁকলে দীর্ঘ মেয়াদে চোখের কি ধরনের ক্ষতি হতে পারে, সে ব্যাপারে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
করণ বলেন, ১৩ বছর বয়সে প্রথম নিজের শরীরে ট্যাটু আঁকান তিনি। ১৬ বছর বয়স থেকে ট্যাটু আঁকাকে ‘শখ’ হিসেবে নেন তিনি। এক সময় এটিই হয়ে দাঁড়ায় পেশা। রাজধানী দিল্লিতে ট্যাটু স্টুডিও খোলেন তিনি।
করণ জানান, ‘বর্তমানে তার শরীরে অগণিত ট্যাটু রয়েছে। এ ছাড়া শরীরের ২২টি স্থানে আমি অলংকার পরার জন্য ছিদ্র করানো হয়েছে। একটি ট্যাটু দিয়ে আমি পুরো শরীর ঢেকে ফেলতে চান তিনি।’
#TattoographerKaran #King #TheOne #SciFi #BlackEyes #IndianTattooArtist pic.twitter.com/RQNoaDwIni
— Tattoographer Karan (@Tattoographer1) September 30, 2017
সেই পরিকল্পনারই অংশ হিসেবে চোখের মণিতে ট্যাটু করেন করণ। এতে খরচ হয়েছে লাখখানেক রুপি। এক অস্ট্রেলিয়ান ট্যাটু শিল্পী হাওয়ার্ড স্মিথ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করণের চোখে ট্যাটুটি আঁকেন।
করণের দাবি, চোখের মণিতে স্থায়ীভাবে ট্যাটু আঁকা প্রথম ভারতীয় নাগরিক তিনি। আর সারা বিশ্বে মাত্র কয়েক শ মানুষের চোখে ট্যাটু আছে।
করণের আরেকটি ইচ্ছা আছে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শরীরে ট্যাটু আঁকতে চান। তিনি বলেন, ‘তাঁর হাতে জয় হিন্দ লেখা ট্যাটু থাকলে তা দেশপ্রেমের পরিচায়ক হবে। এটি তাঁর শক্তিশালী ব্যক্তিত্বের সঙ্গেও মানানসই হবে।’
ইত্তেফাক/রেজা
