পচেত্তিনোকে চায় এসি মিলান

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২১:৫২

টটেনহ্যাম কোচ মরিচিও পচেত্তিনোকে চায় এসি মিলান। সান সিরোর দলটি আর্জেন্টাইন এই কোচকে পেতে তাকে দলবদলের সময় ৩০ কোটি পাউন্ড দেবে। ইতালির এক সময়ের বিখ্যাত ক্লাবটি নতুন করে দলকে গোছাতেই এরকম উদ্যোগী হয়েছে বলে জানাচ্ছে বৃটেনের দ্য মিরর পত্রিকা। সাবেক আর্সেনাল প্রধান নির্বাহী ইভান গাজিডিস বর্তমানে মিলানে। তাকে তো আর ইতালির ক্লাবটি এমনিতে এমনিতে নেয়নি। আর তিনিও চাইছেন ট্রফি জয়ে ফিরুক এসি মিলান। এর মধ্যে বর্তমান কোচ জেনারো গাতুসোর অধীনে ক্লাবটি চলতি মৌসুমে আহামরি কিছু করে দেখাতে পারেনি। তাই তার দিনও শেষ হয়ে আসছে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো। তবে টটেনহ্যামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি তার এই কোচকে ছাড়বেন বলে মনে হয় না।