চায়না ওপেনের শিরোপা জিতলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানধারী স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ার নিক কিরিয়সকে সরাসরি সেটে হারিয়ে মৌসুমে ষষ্ঠ শিরোপা জিতেন তিনি। কাতালুনিয়ার স্বাধীনতাকে কেন্দ্র করে দেশ নিয়ে বিষণ্ন নাদাল তাই খুশির একটি উপলক্ষ্য খোঁজে পেলেন।
বেইজিংয়ে রোববার শিরোপা নির্ধারণী লড়াইয়ে কিরিয়সকে ৬-২, ৬-১ গেমে হারান নাদাল। ফরাসি ও উইএস ওপেন জয়ী নাদাল এ নিয়ে টানা ৯টি ম্যাচ জিতলেন।
এদিকে মেয়েদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা রোমানিয়ার তারকা সিমোনা হ্যালেপ হেরে গেছেন ফাইনালে। সরাসরি সেটে ৬-৪, ৭-৬ গেমে শিরোপা জিতেছেন অবাছাই কাহোলিন গার্সিয়া।
ইত্তেফাক/কেআই
