মেহেরপুর সদর উপজেলার ঝাঝা সীমান্ত থেকে দুই বোতাল ফেনসিডিলসহ বাবলু মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। রবিবার ভোরে বিজিবি ঝাঝা বিওপি সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
বাবলু মিয়া মেহেরপুর ফুলবাগানপাড়ার আকবর আলীর ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, ঝাঝা বিওপি টহল কমান্ডার হাবিলদার খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। বাবুলের নামে মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করেছে বিজিবি।
ইত্তেফাক/এএম।
