অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৪:২৯
 
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
 
সোমবার দুপুরে ফলকন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে হাজিরহাট-লুধুয়া সড়কের চরফলকন ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসি অংশ নেন। পরে স্কুল কর্তৃপক্ষের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ফলকন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাকেরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ, শিক্ষক লিয়াকত হোসেন, দশম শ্রেণির শিক্ষার্থী সোনিয়া অক্তার, মুক্তা আক্তার, মিরাজ হোসেন ও নবম শ্রেণির শিক্ষার্থী রত্না আক্তার প্রমুখ।
 
এ সময় বক্তারা বলেন, আগামী ১১ অক্টোবর ওই ছাত্রীর এসএসসির টেস্ট পরীক্ষা। তাই দ্রুত তাকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়।
 
প্রসঙ্গত: উপজেলার চরফলকন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী (সামিয়া আক্তার পিতা-আবুল বাশার গ্রাম- চর ফলকন) ৪ অক্টোবর বুধবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে অপহৃত হন। পরে রাতে স্কুল ছাত্রীর বাবা কমলনগর থানায় অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন।
 

ইত্তেফাক/এএম।