ফেসবুকে সম্প্রতি প্রসাধন ব্র্যান্ড ‘ডাভে’র পোস্ট করা একটি বিজ্ঞাপনের বিরূদ্ধে বর্ণবাদের অভিযোগ ওঠেছে। আর এতে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বর্ণবাদ বিতর্ক শুরু হওয়ায়, ক্ষমা চেয়ে তা সরিয়ে নিয়েছে তারা।
IMG0
বিজ্ঞাপনটিতে একটি ভিডিও ক্লিপে তিনটি ছবি ধারাবাহিকভাবে ব্যবহার করা হয়েছে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে একজন কৃষ্ণাঙ্গ নারী তার পরনের টিশার্ট খুলে ফেলছেন। আর শার্টের নীচে থেকে একজন শ্বেতাঙ্গ নারী বেরিয়ে আসছেন। তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে শ্বেতাঙ্গ নারী তার পোশাক খুলছেন আর তারপর এক এশিয়ান নারীতে রূপান্তরিত হচ্ছেন।
IMG1
জানা গেছে, বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে কোম্পানিটির ব্যাপক সমালোচনা শুরু হয়। ডাভ সামগ্রী বর্জনেরও দাবি তুলেছেন অনেকে। তারপর টুইটারে এক বার্তা দিয়ে ক্ষমা চেয়েছে কোম্পানিটি। একই সঙ্গে বিজ্ঞাপনটিও সরিয়ে ফেলা হয়েছে। বিবিসি।
ইত্তেফাক/সেতু
