ভারতের রাঘবদাস মেডিকেল কলেজে ২৪ ঘণ্টায় ১৬ শিশুর মৃত্যু

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৬:৫৩
ভারতের উত্তর প্রদেশের গোরক্ষপুরের রাঘবদাস মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৬টি শিশুর মৃত্যু হয়েছে। 
 
মারা যাওয়া শিশুদের মধ্যে ১০ জন সদ্যোজাত। তারা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিল। অক্সিজেন সরবরাহ বিঘ্ন ঘটায় শিশুগুলোর মৃত্যু হয়েছে। 
 
হাসপাতাল সূত্রে খবর, রাঘবদাস মেডিকেল কলেজ হাসপাতালে এ বছরের আগস্টে এক সপ্তাহের মধ্যে ৬৩টি শিশুর মৃত্যু হয়।  হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেনের বিল না দেয়ায় সংশ্লিষ্ট সংস্থা অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়। এর ফলেই শিশুগুলোর মৃত্যু হয়।
 
 
ইত্তেফাক/ইউবি