কেউ ঘুষ চাইলে জুতাপেটা করার পরামর্শ দিয়েছেন ভারতের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্র শেখর রাও। সম্প্রতি সিঙ্গারেনি কোলিয়ারিস কোম্পানির এক কর্মীসভায় তিনি পরামর্শ দেন।
গত সপ্তাহে সিঙ্গারেনি কোলিয়ারিসের শ্রমিক সংগঠনের নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন টিআরএস সমর্থিত তেলেঙ্গানা বগ্গু গনি কর্মিকা সংঘম।
হায়দরাবাদের প্রগতি ভবনে তাদের একটি অনুষ্ঠানে চন্দ্রশেখর রাও বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে চাকরির ক্ষেত্রে আমাদের সন্তানদের ঘুষ দিতে হচ্ছে। সিক লিভ বা মেডিকেল স্কিমের টাকা পেতে আপনাদের ঘুষ দিতে হয়। আজ থেকে যে ঘুষ চাইবে তাকে জুতাপেটা করবেন।’
ইত্তেফাক/ইউবি
