নয়াদিল্লীতে দীপাবলির সময়ে আতসবাজি ফোটানো নিষিদ্ধ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৭:৫৯
ভারতের রাজধানী নয়াদিল্লীতে হিন্দুদের সবচেয়ে জমকালো উৎসব দীপাবলিকে সামনে রেখে আতসবাজি ফোটানো নিষিদ্ধ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলো মধ্যে অন্যতম দিল্লীর এতে বায়ুর মানের উন্নতি হয় কী না সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে।
 
নভেম্বরের ১ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে, ১৮ অক্টোবর দীপাবলি অনুষ্ঠিত হবে। উত্তর ভারতে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দীপাবলি, পটকা ফুটিয়ে দ্বীপ জ্বেলে মন্দের উপর ভালোর বিজয় উদযাপন করা হয়। ২০১৬ সালের নভেম্বরে দিল্লিতে পটকা ফোটানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয় যা নভেম্বরে প্রত্যাহার করা হয়। সেই সময় সুপ্রিম কোর্ট বলেছিল, পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা হবে অনেক বড় সেই নিষেধাজ্ঞা পুনরায় বহাল করার জন্য বেশ কয়েকটি পিটিশনের প্রেক্ষিতে সু্প্রিম কোর্ট এই সিদ্ধান্ত গ্রহণ করল।
 
ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ ব্যুরো এই নিষেধাজ্ঞা পুনর্বহাল হোক সেটা চেয়েছিল। তবে ইতিমধ্যে যারা আতসবাজি কিনে ফেলেছেন তারা সেটি ফোটাতে পারবেন। গত বছর দীপাবলির পরে দিল্লির বায়ু দূষণের মাত্রা বিপর্যয় পর্যায়ে চলে যায়। ধোয়ার কারণে তিনদিন স্কুল বন্ধ রাখতে হয়। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির