বরিশালে ৫ জেলেকে কারাদণ্ডাদেশ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২১:০৪
 
বরিশালের মুলাদীতে মা ইলিশ নিধনের অভিযোগে পাঁচ জেলেকে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। আজ সোমবার মুলাদী থানা পুলিশ উপজেলার জয়ন্তী নদী থেকে পাঁচ জেলেকে গ্রেফতার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। 
 
জানা গেছে, সোমবার দুপুর থেকে গোসাইরহাট উপজেলার খুনেরচর গ্রামের জলিল খানের ছেলে আবুল কালাম খান, হাতেম মৃধার ছেলে দুলাল মৃধা, কালাম মৃধার ছেলে বাবুল হোসেন, মুলাদী উপজেলার আবুপুর গ্রামের এনায়েত হোসেনের ছেলে আক্তার হোসেন, উত্তরগাছুয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে নাসির উদ্দীন উপজেলার জয়ন্তী নদীতে ইলিশ শিকার করছিলেন। 
 
বিকাল ৫টার দিকে মুলাদী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের কার্যালয়ে হাজির করলে তিনি কারাদণ্ডাদেশ দেন।
 
ইত্তেফাক/কেকে