গোপালগঞ্জে বাস চাপায় বৃদ্ধা নিহত, সড়ক অবরোধ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২৩:৩১

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় মরিয়ম বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মরিয়ম বেগম কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের মোকসেদ মোল্লার স্ত্রী।


দুর্ঘটনার পর স্থানীয়রা ব্যারিকেড দিয়ে প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় পাশে বেশকিছু যানবাহন আটকা পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কাশিয়ানী থানার ওসি এ. কে. এম আলীনুর হোসেন জানিয়েছেন, রাস্তা পারাপারের সময় একটি বাস মরিয়ম বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধা মারা যান। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে সাড়ে ৯ টার দিকে অবরোধ তুলে দেয়। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

ইত্তেফাক/নূহু