ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে। ফলে এ নিয়ে উদ্বেগও বাড়ছে। পরবর্তী আলোচনার জন্য প্রস্তাব তৈরি করতে এক পক্ষ আরেক পক্ষকে চাপ দিচ্ছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে গতকাল সোমবার পার্লামেন্টে বলেছেন, আমি আশা করি আমাদের ইইউ অংশীদাররা পরবর্তী আলোচনার জন্য প্রস্তাব দেবেন। বল এখন তাদের কোর্টে। কিন্তু তার বক্তব্যের আগেই ইইউ মুখপাত্র জানান, পরবর্তীতে কী ঘটবে তা নির্ভর করছে যুক্তরাজ্যের ওপর। বল এখন সম্পূর্ণটাই তাদের কোর্টে। ফলে বিচ্ছেদের জন্য শেষ সময়সীমা অতিক্রম করবে বলেই মনে করা হচ্ছে। রয়টার্স।
ইত্তেফাক/সেতু
