গ্রেফতারে ভয় পাই না: মরিয়ম নওয়াজ

আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১০:০৭
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ বলেছেন, তিনি গ্রেপ্তারে ভয় পান না। গতকাল সোমবার পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় করা মামলায় জাতীয় জবাবদিহিতা ব্যুরোতে (এনএবি) হাজিরা দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। 
 
গতকাল তিনি তার স্বামী ক্যাপ্টেন (অব:) মুহাম্মদ সফদরসহ জামিন লাভ করেন। কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির হন তিনি। এই সময় পাকিস্তান মুসলিম লীগের (এন) মন্ত্রী এবং এমপিরা উপস্থিত ছিলেন। প্রথমে মরিয়ম নওয়াজকে হাজির করা হয়। এরপর তার স্বামীকে আদালতে হাজির করা হয়। ডন।
 
ইত্তেফাক/সেতু