প্রথবারের মতো বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলা নিশ্চিত করেছে আইসল্যান্ড। রাশিয়ার টিকিট পেয়েছে সার্বিয়াও। সোমবার রাতে বাছাইপর্বের শেষ রাউন্ডে কসোভোকে ২-০ গোলে হারিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে আইসল্যান্ড। ১০ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে আইসল্যান্ডের পয়েন্ট ২২। গ্রুপের অপর দল ক্রোয়েশিয়া ২-০ গোলে ইউক্রেনকে হারিয়ে রানার্সআপ হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে। জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ২০।
IMG0
এদিকে ‘ডি’ গ্রুপে জর্জিয়াকে ১-০ গোলে হারিয়ে সরাসরি রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়েছে সার্বিয়া। ছয় জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ২১। গ্রুপের অপর দল আইরিশ প্রজাতন্ত্র রিয়াল তারকা গ্যারেথ বেলের ওয়েলসকে ১-০ গোলে হারায়। পাঁচ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ১৯ নিয়ে রানার্সআপ হিসেবে আয়ারল্যান্ড খেলবে প্লে-অফ পর্বে।
ইউরোপ থেকে বাছাইপর্বের ৮ গ্রুপের সেরা ৮ দল সরাসরি বিশ্বকাপে খেলবে। আর আট রানার্সআপ এর মধ্যে চার দল প্লে-অফ খেলে পাবে রাশিয়া বিশ্বকাপে খেলার টিকেট।
ইত্তেফাক/কেআই
