অবসর নিতে যাচ্ছেন কাকা

আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৪:১৯
ফুটবলকে গুডবাই বলতে যাচ্ছেন ব্রাজিলের সাবেক তারকা কাকা। তিনি এখন মেজর লিগ সকার (এমএলএস) এ খেলছেন অরল্যান্ডো সিটির হয়ে। সামগ্রিকভাবে এখন আর খেলা চালিয়ে যাওয়ার আগ্রহ পাচ্ছেন বলে জানান কাকা। তিনি বলেন, ‘ফুটবল খেলাটা এখন আর উপভোগ করার মতো কিছু পারছি না। টের পাচ্ছি ৩৫ বছর বয়সে শরীর আর খাপ খাওয়াতে পারছে না।’
 
কাকা অবশ্য অবসরের কোনো সময়সীমার কথা উল্লেখ করেননি। তবে চলতি বছর অরল্যান্ডোর সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে। ধারণা করা হচ্ছে চুক্তির এই মেয়াদ শেষ হওয়ার পরই খেলা ছাড়বেন তিনি। খেলা ছেড়ে কোচিংয়ে মনযোগ দিতে চান কাকা। সেক্ষেত্রে ফ্রান্সের জিনেদিন জিদানকে মডেল ভাবছেন এই ব্রাজিলিয়ান। তিনি বলেন, ‘খেলা ছেড়ে কিছুটা সময় নিতে চাই। যা জিজুর (জিদান) করেছে। ও খেলা ছেড়ে দিয়ে কিছু সময় নিয়েছিল। এরপর যুবাদের জন্য কিছু করার লক্ষ্যেই কোচিংয়ে ফিরলো।’
 
এমএসএল-এ যাওয়ার আগে ব্রাজিলের সাও পাওলো, ইতালির এসি মিলান এবং স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে খেলেন কাকা। সবশেষ ২০০৯ সাল থেকে ৬ বছর সান্তিয়াগো বার্নাব্যুতে কাটানোর পর যান যুক্তরাষ্ট্রে।
 
ইত্তেফাক/কেআই