আন্তঃকোরীয় শিল্পাঞ্চলে দেশটির মালিকানাধীন বিভিন্ন কোম্পানির সম্পত্তির অধিকার লঙ্ঘন না করতে মঙ্গলবার উত্তর কোরিয়ার প্রতি আহবান জানিয়েছে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়। সেখানে বর্তমানে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। খবর সিনহুয়ার।
IMG0
নাম প্রকাশে অনিচ্ছুক একত্রীকরণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, কায়েসং শিল্পাঞ্চলে থাকা দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোর মালিকানার অধিকার লঙ্ঘন করা উচিত হবে না উত্তর কোরিয়ার। ওই কর্মকর্তা জানান, আন্তঃকোরীয় শিল্পাঞ্চলে বিভিন্ন ফ্যাক্টরি ও অবকাঠামোর মালিকানা দক্ষিণ কোরিয়ার বিভিন্ন কোম্পানির।
IMG1
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে পিয়ংইয়ংয়ের চতুর্থ পারমাণবিক পরীক্ষার পর দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের সরকার একতরফাভাবে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী নগরী কায়েসংয়ে অবস্থিত আন্তঃকোরীয় শিল্প পার্ক বন্ধ ঘোষণা করে। ২০০৪ সালে চালু করা এ শিল্প পার্কে দক্ষিণ কোরিয়ার ১শ’ ২০টির বেশী কোম্পানি রয়েছে। কার্যক্রম বন্ধের আগে উত্তর কোরিয়ার প্রায় ৫৪ হাজার কর্মী এসব কোম্পানিতে কাজে নিয়োজিত ছিল। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
