উন্নয়নের ধারা উন্নয়নবান্ধব সরকারকেই অব্যাহত রাখতে হবে: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ২২:৪৬
 
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমান উন্নয়নবান্ধব সরকার সর্বক্ষেত্রেই জনগণবান্ধব সরকার। জনগণের যে কোনো সমস্যায় সরকার সচেতন। তাই সরকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের উপর নির্ভর করে আমাদের দেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণকেই এ উন্নয়নের প্রবাহ ধরে রাখতে হবে, শেখ হাসিনার সরকারকে আরেকবার সুযোগ দিতে হবে।
 
মঙ্গলবার বিকেলে লালমাই কলেজ মাঠে কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠনের নেতাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
মতবিনিময় সভায় সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, লালমাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতিসহ নেতারা বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/ আরকেজি