চীন সীমান্তে অবকাঠামো উন্নয়নে জোর ভারতীয় সেনাবাহিনীর

আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১০:০২
চীন সীমান্তে অবকাঠামোর উন্নয়নের ওপর জোর দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে প্রথমে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ধীরে ধীরে ৪ হাজার ৫৭ কিলোমিটার সীমান্তজুড়ে এই উন্নয়ন ঘটানো হবে। 
IMG0
গতকাল মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে। এদিকে এনডিটিভি জানিয়েছে, স্যাটেলাইট ইমেজে বিতর্কিত ডোকলামের চীনের রাস্তা নির্মাণের তথ্য পাওয়া গেছে। দুটি বড় রাস্তা নির্মাণ করা হচ্ছে যা আলাদাভাবে চলে গেছে চুম্বি উপত্যকার ইয়াতুং শহরের দিকে। এখানে চীনা সেনাদের ঘাঁটিও রয়েছে। টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু