লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সদরের একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাপড়ের দোকানসহ বেশ ক’টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। মঙ্গলবার দিবাগত রাতে কমলনগর উপজেলা সদরের হাজিরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তামিম বস্ত্রালয়, ওহাব বস্ত্রালয়, মা কলি বস্ত্রালয়, আল সৈয়দ বস্ত্রালয়, মা ফাতেমা বস্ত্রালয়, একটি ফার্মেসী সহ প্রায় ৯টি দোকান মালামাল সহ পুড়ে যায়।
স্থানীয়রা জানায়, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত । অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ফার্মেসী সহ ৯টি দোকান মালামালসহ পুড়ে যায় । আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৫কোটি টাকা।
এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আগুন লাগার প্রায় আধাঘণ্টা পরে ফায়ার সার্ভিস আসে। দ্রুত সময়ের মধ্যে আসলে ক্ষতির পরিমাণ কম হতো।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, খবর পেয়ে আমি লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ পরে মিডিয়াকে জানাবো।
ইত্তেফাক/এমআর
