কোটালীপাড়ায় গ্যাস সিলিন্ডার চুরি

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২২:২২

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

রবিবার রাতে কোটালীপাড়ায় ওমেরা এলপিজি গ্যাসের ৭৪টি সিলিন্ডার চুরি হয়েছে। উপজেলার সিকিরবাজারের জমিদার স্টোরের গোডাউন থেকে এ সিলিন্ডারগুলো চুরি হয়।

জমিদার স্টোরের পরিচালক রতন আচার্য্য বলেন, আমরা ওমেরা গ্যাসের ডিলার। ওই রাতে গোডাউন তালা দিয়ে বাড়ি চলে যাই। সোমবার সকালে এসে দেখি গোডাউনের তালা ভাঙা। এরপর গ্যাসের সিলিন্ডার গুনে দেখি ৭৪টি গ্যাস ভর্তি সিলিন্ডার নেই। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করেছি।

কোটালীপাড়া থানার এসআই মো. শাহাদাত হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।