আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের কৌশলগত আলোচনা

আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৫:৩১
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার উর্ধ্বতন কূটনীতিকরা আগামী সপ্তাহে কৌশলগত আলোচনায় বসতে যাচ্ছেন। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ কথা জানায়। খবর সিনহুয়ার। 
 
সিউল সূত্র জানায়, দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী লিম সুং ন্যাম আগামী ১৮ অক্টোবর সিউল সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভানের সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উপ-মন্ত্রী পর্যায়ে সর্বশেষ বৈঠকটি ২০১৪ সালের জুন মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়। 
 
এছাড়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন মে মাসে দায়িত্ব নেয়ার পর এ ধরণের এটিই হচ্ছে প্রথম বৈঠক। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আসন্ন এ বৈঠকে সিউলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নভেম্বরের সফরের প্রস্তুতি এবং উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচিসহ দু’দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু