রংপুরে জামায়াতের আমিরসহ গ্রেফতার ছয়

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২২:২২

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে নাশকতার পরিকল্পনা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রংপুর কোতোয়ালী থানার জামায়াতের সাবেক আমিরসহ ছয় জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাদের গ্রেফতার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মুহম্মদ আবদুল আলীম মাহমুদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।