সুজানগরে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৬:০২
 
পাবনার সুজানগর-বাঁধেরহাট আঞ্চলিক মহাসড়কের আসাদগেট নামকস্থানে ট্রাকের চাপায় শামীম হাসান (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সে বেড়া উপজেলার খানপুরা গ্রামের দানেজ উদ্দিন মোল্লার ছেলে এবং খানপুরা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে স্কুল ছাত্র শামীম মোটরসাইকেলযোগে ওই স্থান দিয়ে সড়ক অতিক্রম করছিল। এ সময় বাঁধেরহাট থেকে সুজানগরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা হওয়ায় থানায় কোনো মামলা হয়নি। 
 
ইত্তেফাক/কেকে