কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
সোমবার সকালে কাউখালীতে এক গাঁজা সেবনকারীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ আদেশ দেন।
সূত্র জানায়, পিরোজপুরের জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাউখালীর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতী গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবন অবস্থায় পাভেল শরীফকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দণ্ড দেওয়া হয়।
