স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া শহরের তিনমাথায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিত্সককে একমাস করে কারাদণ্ড দিয়েছে। রবিবার বিকেলে বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিত্সকরা হলেন: মো. মেহেদী হাসান ও মো. ফজলুল হক। মেহেদীর বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার চাঙ্গুইর এলাকায়। আর ফজলুলের বাড়ি কাহালু উপজেলার জামগাঁওয়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম বলেন, ভুয়া চিকিত্সক সেজে ফজলুল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এই বিষয়টি তিনি আদালতে স্বীকার করেছেন। পরে তাকেও একমাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের বগুড়ার মুখ্য পরিদর্শক মো. সোহেল রানা ও বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) চার সদস্য।
