পাঁচকুলায় সহিংসতা ছড়ানোর কথা স্বীকার হানিপ্রীতের

আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৭:৩৮
গত ২৫ আগস্ট ধর্ষণ মামলায় ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমকে দোষী সাব্যস্ত হওয়ার পর হরিয়ানার পাঁচকুলায় সহিংসতা ছড়ানোর কথা স্বীকার করেছেন হানিপ্রীত ইনসান। 
 
হরিয়ানা পুলিশের বিশেষ তদন্তকারী দলের (সিট) সদস্যরা এমনই জানিয়েছেন। তদন্তকারী দলের সঙ্গে যুক্ত এক উচ্চপদস্থ পুলিশ কর্তকতর্দা বলেছেন, হানিপ্রীত স্বীকার করেছেন, তিনি পাঁচকুলায় হিংসা ছড়ানোর চক্রান্ত করেছিলেন।
IMG0
রাম রহিম সাজা পাওয়ার পরেই উধাও হয়ে যান তার তথাতথিত দত্তক নেয়া কন্যা হানিপ্রীত। এ মাসের ৩ তারিখ তাকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। হানিপ্রীতকে জেরা করছেন তদন্তকারীরা। পাঁচকুলার হিংসাসহ রাম রহিমের বিভিন্ন কার্যকলাপ নিয়ে হানিপ্রীতের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/ইউবি