ভারতের ছত্রিশগড়ের যশপুর জেলায় গোমাংস রাখা এবং বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সরফরাজ হুসেইন (৩০), গুলাব মাহিল (২৭) ও পাস্কাল মিঞ্জ (৪০)। তাদের বিরুদ্ধে ছত্রিশগড়ের কৃষিকাজে ব্যবহৃত গবাদি পশু সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
নারায়ণপুর থানার স্টেশন হাউস অফিসার অনিতা প্রভা মিঞ্জ জানান, সরফরাজ ও গুলাব গোমাংস বিক্রেতা। তারা উড়িশ্যার সুন্দরগড় জেলা থেকে ৮০ কেজি গোমাংস নিয়ে এসেছিল। একটি বড় ড্রামে প্লাস্টিকের ব্যাগে এক কেজি করে মাংস রাখা হয়েছিল। পাস্কাল মাংসের ক্রেতা। তাদের কার্যকলাপে গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দেন। জেরার মুখে নিষিদ্ধ মাংস নিয়ে আসার কথা স্বীকার করে সরফরাজরা। তাদের দেয়া তথ্যমতে পাস্কালের বাড়িতে তল্লাশি চালিয়ে মাংস উদ্ধার হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস
ইত্তেফাক/ইউবি
