নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
রবিবার বিকেলে নিকলীতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী। এ সময় বাল্যবিয়ের দায়ে বরকে ১০ দিনের কারাদণ্ড এবং কিশোরীর মাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বর আসছে এমন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শাহীনা আক্তার মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুর নাহার তাসমিন পুলিশ নিয়ে উপস্থিত হন জারুইতলা ইউপির সিঙ্গারপাড় গ্রামের বিয়ে বাড়িতে। এ সময় কিশোরীর বাবা-মাকে ডেকে বাল্যবিয়ে বন্ধ করে দেন।
