বরিশালে ২৯ জেলের কারাদণ্ড

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২২:২৯

বরিশাল অফিস

বরিশালের কালাবদরসহ বেশ কয়েকটি নদীতে অভিযান চালিয়ে ২শ কেজি জাটকাসহ ২৯ জেলেকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। রবিবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নৌ-পুলিশের ওসি আল মামুন।

তিনি আরো জানান, গ্রেফতার জেলেদের রাত ১টার দিকে বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম রবিন শীষ তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন। রাতেই তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। সেই সাথে উদ্ধার ২০০ কেজি জাটকা নগরীর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসাসহ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।