মার্কিন দূতাবাসে ফের কর্মী ছাঁটাইয়ের দাবি করতে পারে রাশিয়া

আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ০৯:৪৪
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সরকার মার্কিন দূতাবাসে ফের কর্মী ছাঁটাইয়ের দাবি করতে পারে। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা বরিসেনকো গতকাল বুধবার এই তথ্য জানিয়েছেন। 
 
তিনি জানান, সরকার কর্মী সংখ্যা ৩০০ বা এর নীচে নামিয়ে আনার দাবি করা হতে পারে। এর আগে জুলাইয়ে রাশিয়া যুক্তরাষ্ট্রকে তাদের কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে সংখ্যা ৬০ ভাগ কমিয়ে আনতে বলেছিল। রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু