ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুত্স্পৃষ্টে এক জেলের মৃত্যু হয়েছে। তার নাম অধীর দাস (৪৫)। তিনি উপজেলার কালিকচ্ছ ইউপির ধরন্তী গ্রামের দৌলতপাড়া এলাকার অনীল দাসের ছেলে।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় অধীর মাছ ধরা শেষে রিকশা গ্যারেজ থেকে তার রিকশা আনতে যায়। এসময় সে বিদ্যুত্স্পৃষ্ট হয়। প্রতিবেশীরা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ওসি মো. মফিজ উদ্দিন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুজানগর (পাবনা) সংবাদদাতা জানান, সুজানগরের চরখলিলপুর গ্রামে সোমবার মৌচাক কাটতে গিয়ে গাছ থেকে পড়ে এক মৌয়ালের মৃত্যু হয়েছে। তার নাম আছির উদ্দিন (৫০)। তিনি উপজেলার মুরারীপুর গ্রামের আহেদ আলীর ছেলে।
