তিন গৃহবধূকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২২:৩২

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তিন গৃহবধূকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় সোমবার থানায় মামলা দায়ের করা হয়েছে। আহতরা হলেন বিউটি বেগম, সালমা বেগম ও হেলেনা বেগম।

অভিযোগে জানা গেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়ি গ্রামের মৃত আহম্মদ তালুকদারের ছেলে কাদের তালুকদারের সাথে একই গ্রামের সাহেব আলী তালুকদার গংয়ের জমিজমা নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে গত ২ এপ্রিল সাহেব আলীর নেতৃত্বে ১৫/১৬ জন কাদের তালুকদারের বাড়িতে প্রবেশ করে জমি দখল ও গাছ কাটার চেষ্টা করে। এ সময় বাড়ির গৃহবধূরা বাধা দিলে তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ ঘটনায় বিউটি বেগমের স্বামী কাদের তালুকদার বাদী হয়ে সাহেব আলী তালুকদারসহ ৯ জন ও অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।