স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর পুঠিয়ায় ৯৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী অলিউল ওরফে ওয়াইলুলকে আটক করেছে র্যাব-৫। আটক ওলিউল আরএমপির বেলপুকুর থানার জোত ভগরতপুর গ্রামের আজিজুল হকের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল রবিবার রাত সাড়ে ১০টার দিকে পুঠিয়া থানার বানেশ্বর এলাকায় অভিযান চালায়। এসময় ৯৯৫ পিস ইয়াবাসহ অলিউলকে আটক করা হয়। তার বিরুদ্ধে জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। অলিউলের বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
