বায়ার্নের কোন অজুহাত চলবে না : মুলার

আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৯:৩৩
হুপ হেইনকেস কোচের দায়িত্ব গ্রহণের পর বায়ার্ন মিউনিখের অন্তর্বর্তীকালীন অধিনায়ক থমাস মুলার বলেছেন যে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের এখন আর কোন অজুহাত চলবে না।
 
চ্যাম্পিয়ন্স লীগে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কাছে ৩-০ গোলে পরাজিত হবার পর কোচ কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করে বায়ার্ন। পরে অবসর ভেঙ্গে চতুর্থবারের মত ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করতে হয় ৭২ বছর বয়সী হেইনকেস। 
 
মুলার বলেন, ‘ক্ষুব্ধ হয়েই সব সময় একজন কোচকে ছেড়ে দেয়া হয়। আমার মনে হয় আমরা খেলোয়াড়রা এখন নিজেদের জন্য আরো অনেক বেশী কিছু দিতে পারব। এখানে কোন অজুহাত চলবে না।’
 
২০১৩ সালে দলের কোচিংয়ের দায়িত্ব নিয়ে হেইনকেস বায়ার্নকে প্রথমবারের মত পাইয়ে দিয়েছিলেন ট্রেবল শিরোপা জয়ের স্বাদ। এ সময় বুন্দেসলিগা, চ্যাম্পিয়ন্স লীগ ও জার্মান ক্লাবের শিরোপা লাভ করে বায়ার্ন।
 
জার্মান গণমাধ্যমের মতে আনচেলত্তির হাল্কা অনুশীলনের কারণে বর্তমানে খারাপ অবস্থায় রয়েছে বায়ার্নের তারকা ফুটবলাররা। তবে মুলার বলেছেন যে হেইনকেসের অনুশীলন দারুণভাবে উপভোগ করছে দলের খেলোয়াড়রা।
 
ইত্তেফাক/রেজা