ইউরো এশিয়ান গ্যাস্ট্রোর সহ-সভাপতি নির্বাচিত হলেন স্বপ্নীল

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২২:৪৬

ইউরো এশিয়ান গ্যাস্ট্রো এন্টারোলজিক্যাল অ্যাসোসিয়েশনের (ইজিএ) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। সম্প্রতি ক্রোয়েশিয়াড অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে তিনি এই পদে নির্বাচিত হন। ইউরো এশিয়ান গ্যাস্ট্রো এন্টারোলজিক্যাল অ্যাসোসিয়েশনের ইউরোপ এবং এশিয়া মহাদেশের লিভার ও গ্যাস্ট্রো এন্টারোলজি বিশেষজ্ঞদের প্রতিনিধিত্ব করে থাকে।

অধ্যাপক স্বপ্নীল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রো এন্টারোলজি ও মেটাবোলজি বিভাগের ভিজিটিং রিসার্চার। —প্রেস বিজ্ঞপ্তি