বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মানিকগঞ্জের তিনটি উপজেলায় স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ করেছে। শনিবার সকালে হরিরামপুর, দৌলতপুর ও সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ ফেরদৌস জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
হরিরামপুরের ঝিটকা বাজার এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক নিরব আহমেদ চুন্নু, সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মহসীন ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রবিন মিয়ার নেতৃত্বে খলসি এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
ইত্তেফাক/এএম।
