ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে বন্দুক হামলা, আহত ১

আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৩:০৩
যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলা চালানোর ঘটনা ঘটেছে। এবার হামলার লক্ষ্য ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাস। হামলার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ওই ক্যাম্পাস। শেষ খবর পাওয়া পর্যন্ত ১ জন আহতের খবর জানিয়েছে পুলিশ।
 
ভার্জিনিয়া পুলিশ বলছে, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ন’টা নাগাদ ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই হামলার ঘটনা ঘটে। তখন ক্যাম্পাস চত্বরে একটি অনুষ্ঠান চলছিল। বন্দুক হামলার পর ক্যাম্পাস সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছে ভার্জিনিয়া পুলিশ। যদিও হামলাকারীর বিষয়েও বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।
IMG0
এ মাসেই লাস ভেগাসে এক  সঙ্গীতানুষ্ঠান চলার সময় বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছিলেন ৫৯ জন। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই ভার্জিনিয়ায় এ ঘটনা নতুন করে আতঙ্ক তৈরি করলো। এবিসি নিউজ।
 
ইত্তেফাক/সেতু