দিনাজপুরে মাদক সেবীদের মারামারি, নিহত ১

আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৯:৪৭
 
দিনাজপুরের বিরলে মারপিটে এক ব্যক্তি নিহত হয়েছেন।নিহত ব্যক্তি হুসেইন আলির ছেলে আনোয়ার হোসেন।আজ রবিবার বিকালে উপজেলার আজিমপুর ইউনিয়নের রাজুরিয়া স্কুল পাড়ায় এঘটনা ঘটে। এ ঘটনায় করিমুল নামে এক যুবককে আটক করা হয়েছে।
 
স্থানীয়রা জানান, আটক করিমুল ও আরেক যুবকসহ নিহত ব্যক্তি কলাবাগানে মাদক সেবন করেন। এক পর্যায়ে আনোয়ার অন্যদের মাদক সেবনে বাধা দেয়ায় তারা তাকে বেধরক মারধর করেন। স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে তিনি মারা যান।
 
স্থানীয় চেয়ারম্যান নাজমুল হায়দার স্বপন করিমুল হককে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ লাশ উদ্ধার করেছে।
 
ইত্তেফাক/কেকে