বিমানের টয়লেটে সাড়ে ২৩ কেজি সোনা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২৩:১৩

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে গতকাল সোমবার সাড়ে ২৩ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের (বিজি ১২৮) টয়লেট থেকে তারা ২৩ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিমানের একজন টেকনিশিয়ান এবং একজন ক্লিনারকে আটক করা হয়েছে।