জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি এএমএম শামসুর রহমানের পদত্যাগের দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল ও তার কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষার্থীরা।
জানা যায়, দুর্নীতিবাজ ভারপ্রাপ্ত ভিসি এএমএম শামসুর রহমানের পদত্যাগের দাবি এবং নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল আমীনকে দেয়া কারণ দর্শানো নোটিশ প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও তার কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষার্থীরা।
এসময় বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমীন, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আলফারুন্নাহার রুমাসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি
