মধুখালীতে দোকান মালিককে জরিমানা

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৯:৪০
 
মধুখালী পৌর বাজারের কালিপদ মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালিয়ে দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মনজুর হোসেন এ অভিযান পরিচালনা করেন।
 
জানা গেছে, কালিপদ মিষ্টান্ন ভাণ্ডার  দোকানে মিষ্টির মধ্যে মাছি এবং মরা টিকটিকি পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার আইনে ৫৩ ধারায় কালিপদ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক শুসিল কুমার ঘোষকে ১০ হাজার টাকা জরিমান করেন। এছাড়া প্রায় তিন মণ মিষ্টি ড্রেনে ফেলে দেয়া হয়।
 
ইত্তেফাক/আরকেজি