বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচিত অলিয়ার রহমান ডাকুয়াকে অপহরণ মামলার অন্যতম আসামি সোনালী ব্যাংকের বাগেরহাট শাখার কর্মকর্তা (আইটি) মো. লুৎফর রহমান হাওলাদারকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
তিনি মঙ্গলবার দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী মো. কামরুজ্জামান হাওলাদার বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. কামরুজ্জামান হাওলাদার বাচ্চু আরো বলেন, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মো. লুৎফর রহমান হাওলাদার পলাতক ছিলেন। এদিন তিনি হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক সিরাজুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ইত্তেফাক/আরকেজি
