যুবরাজ ও পরিবারের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা

আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২০:০৮
ভারতীয় দলের ক্রিকেটার যুবরাজ সিংহসহ তার দাদা যোরাবর সিংহ ও মা শবনমের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। 
 
যোরাবরের স্ত্রী আকাঙ্খা সিংহের অভিযোগের ভিত্তিতে এই মামলা করা হয়েছে। এই মামলার প্রথম শুনানি হবে ১২ অক্টোবর। শুনানি না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন আকাঙ্খা।
 
যদিও তার আইনজীবী স্বাতী সিংহ মামলার সত্যতা স্বীকার করেছেন। স্বাতী সিংহ জানান, ক্রিকেটার যুবরাজ সিংহ তার দাদা যোরাবর ও মা শবনমের বিরুদ্ধে নির্যাতনের মামলা দায়ের করেছেন আকাঙ্খা।
 
যুবরাজকে এই মামলায় টানা হল কেন? এই প্রশ্নের উত্তরে আইনজীবী বলেছেন, ‘নির্যাতন যে শুধু শারীরিক নির্যাতনই হবে, তার কোনো মানে নেই। আর্থিক ও মানসিক অত্যাচারও এর সঙ্গে যুক্ত। যোরাবর ও তার মায়ের আচরণে আকাঙ্খা যখন ভুগছিলেন, তখন যুবরাজ নীরব দর্শকের ভূমিকা অবলম্বন করেন। আকাঙ্খার উপর জোর করা হত যাতে তিনি মা হন। সঙ্গে মানসিক ও টাকা-পয়সা নিয়েও চলত অত্যাচার।
 
২০১৪ সালে আকাঙ্খা শর্মার সঙ্গে বিয়ে হয় জোরাবরের। সেই সময় বিগ বস ১০-এ অং‌শ নিয়েছিলেন আকাঙ্খা।
 
ইত্তেফাক/ইউবি