তারকা বচন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:১০

নিষেধাজ্ঞা আগে তুলে নেওয়া প্রসঙ্গে অভিনেত্রী সারিকা

আমার কিছু ভুল-ত্রুটি ছিল। এর জন্য ক্ষমা চেয়ে গত অক্টোবর মাসের মাঝামাঝি ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ ও টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বরাবর আবেদন করেছিলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচার-বিশ্লেষণ করে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ২৫ অক্টোবর আমার বিরুদ্ধে আনা ৬ মাসের নিষেধাজ্ঞাকে ৩ মাসে কমিয়ে আনে।

তাদের সিদ্ধান্তে আমি খুশি। তারা আমার কাজের প্রতি আগ্রহ দেখে ৩ মাসের এই সিদ্ধান্ত নিয়েছে। এতে আমি তাড়াতাড়ি অভিনয়ে ফিরতে পেরেছি। ভবিষ্যতে নিজের ভুলের ব্যাপারে সচেতন থেকেই কাজ করতে চাই।