এডেন হ্যাজার্ডের জোড়া গোলে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ৩ নম্বরে উঠে এসেছে চেলসি। সোমবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলের জয়ে প্রতিপক্ষের মাঠে পয়েন্ট হারানোর প্রতিশোধটা ভালোভাবেই নিয়েছেন মাওরিজিও সাররির শিষ্যরা।
ম্যাচের ২৪তম মিনিটে দলকে এগিয়ে দেন হ্যাজার্ড। ওয়েস্টহ্যাম ডিফেন্ডারদের বোকা বানিয়ে ডি-বক্সে ঢুকে নিচু শটে বল জাল জড়ান এই বেলজিয়ান ফরোয়ার্ড। ম্যাচের ৯০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হ্যাজার্ড। এবারের লিগে এটি ছিলো তার ১৬তম গোল।
৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টটেনহ্যামকে পেছনে ফেললো চেলসি। টেবিলের শীর্ষ দল লিভারপুল ৩৩ ম্যাচ থেকে সংগ্রহ করেছে ৮২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা ম্যান সিটির পয়েন্ট ৮০।
ইত্তেফাক/এএম
